ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিসের পূর্ব পাশ থেকে গত সোমবার (৪ সেপ্টেম্বর) পরিত্যক্ত একটি চৌবাচ্চা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় লোকজন জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ব্র্যাক অফিসের পূর্ব পাশে অটোমোবাইল গ্যারেজের পিছনে এক ব্যক্তির লাশ পুরাতন চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজনরা ধারণা করছেন লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল।

লেখক