ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীরের বিরুদ্ধে দূর্নীতি ও লুটপাটের অভিযোগে অনাস্থা প্রস্তাব এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
 ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে  ১২ টায় উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এই সংবাদ সম্মেলন আয়োজন করে ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন নবাবপুর ৩নং ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান । এসয়ম বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম ও ৪ নং ইউপি সদস্য কাবিলউদ্দিন মন্ডল । এসময় বক্তারা বলেন,বিগত ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কমসূচির আওতায়  ৮৩ লক্ষ ৯২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায় । যার ১০-১৫ শতাংশ কাজ করা হয় নাই ।এছাড়া হাট বাজার বিক্রয় লব্ধ অর্থ ,স্থায়ী সম্পদ বিক্রয়ের অর্থ , ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবাদ আদাকৃত অর্থ আত্নসাৎসহ ইউনিয়নের জন্য বরাদকৃত কাবিখা,কাবিটা,টিআর এর অর্থে কোন কাজ না করে নিজেই হাতিয়ে নেন । এছাড়া চেয়ারম্যানের  নিজের নামে হাজার খানেক ভিজিএফ কার্ড বানানো ,  ভিডব্লিউপি কার্ড , রেশন কার্ড,মাতৃকালীন ভাতার কার্ড ক্ষমতা দেখিয়ে নিয়মবহির্ভুত কার্ড বানানোর অভিযোগ তুলে ধরেন তারা ।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় তারা চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন।

লেখক