রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর বাজার ব্যবসায়ী সমিতি ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাএলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বারবাকপুর বাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি, হেদায়েত হোসেন সোহরাব, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারবাকপুর বাজার ব্যাবসায়ি সমিতির সভাপতি মোঃ ওমর আলী।