ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

 রাজবাড়ী প্রতিনিধিঃ
 রাজবাড়ীতে‘ পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উৎযাপন  উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে  রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই  এই আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করে।
দিবসটি উৎযাপন উপলক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধু চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বঙ্গবন্ধু চত্তর হতে শুরু হয়ে কোট চত্তর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তব্য দেন দারিদ্র মোচন প্রচেষ্টা অডিট অব স্কুল কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সেলিম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন, জেলা আনসার কমান্ডার রাশেদুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুর নাহার চৌধুরী।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশের স্বাক্ষরতার হার ৭৬ শতাংশ। যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই পারে কোন দেশের অবস্থার উন্নতি ঘটাতে।

লেখক