তানোর (রাজশাহী) প্রতিনিধি: জাকির হোসেন-টুটুল।
তানোর- তালন্দ ইউপির ১ হইতে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ত্রী- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ ৮- সেপ্টেম্বর ( শুক্রবার ) বিকাল ৪-৩০ মিনিটে, নারয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন (বাদশা) র” সভাপতিত্বে ও ৫নং তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল হাসান (মেম্বার) এর সঞ্চলনায় ত্রী- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রী- বার্ষিকী সম্মেলনের শুভ উদ্বোধন করেন, তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম (মেম্বার)।
তানোর ৫নং – তালন্দ ইউনিয়নের ১ হইতে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রী- বার্ষিকী সম্মেলনে, তানোর-গোদাগাড়ী-১ আসনে (৩) তিন বার নির্বাচিত সংসদ সদস্য, তানোর এর কৃতী সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার এবং তানোর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব আবুল বাশার সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রভাষক, মুনসেফ আলী।
তানোর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের, সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট।
কলমা ইউনিয়ন আওয়ামী বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তানভীর রেজা।
তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোকলেসুর রহমান, সাধারণ সম্পাদক, মইফুল ইসলাম।
তালন্দ ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি, শাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন: তালন্দ ইউনিয়ন আওয়ামী ছাত্র লীগের সভাপতি, বুলবুল আহাম্মেদ ও সাধারণ সম্পাদক রনি ইসলাম প্রমুখ।
এছাড়াও ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নারায়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ১, ২, ৩, ৪ ও ৫ ওয়ার্ড আ’ লীগের কমিটি ঘোষণা করা হয়।
তালন্দ ইউপির ১ নং ওয়ার্ড আ’ লীগ সভাপতি হিসেবে শ্যাম দত্ত ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ রানার নাম ঘোষনা করা হয়। ২ নং আ’ লীগ সভাপতি হিসেবে মজির উদ্দীন ও সাধারন সম্পাদক হিসেবে খলিলুর রহমান খলিলের নাম ঘোষনা করা হয়।
৩ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি হিসেবে সামসুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আরমান আলীর নাম ঘোষনা করা হয়। ৪ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি হিসেবে আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হক মোজামের নাম ঘোষনা করা হয়।
৫ ওয়ার্ড আ’ লীগের সভাপতি হিসেবে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আনারুর ইসলামের নাম ঘোষনা করা হয়।