মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে হাজী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাদশা হজ্ব কাফেলার প্রো: আলহাজ্ব মোঃ বাদশার মিয়ার সার্বিক সহযোগিতায় আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় গোপিনাথপুর জামে মসজিদে হাজী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মুহাম্মদ আমিনুর রহমান,কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আফসার আলী,নান্দুরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দর রহিম,পাতাইর-ধুলাঝাড়া দাখিল মাদরাসা সুপার আব্দুল মোমিন,কিচক মমতাজুর রহমান আদর্শ কেজি এন্ড হাইস্কুলের পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব মাওলানা আবু বকর(সোনাতলা) বগুড়া সদরের রামশহর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্ব গোলাম মোস্তফা,আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংক তালোড়া শাখার ম্যানেজার এনামুল হক,আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক,শাহাবুদ্দিন শিবলী,সামছুল হক,মোস্তাফিজুর রহমান,চন্দনপুর ইউনাইটেড দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃশাহাদুতজ্জামান বিএসসি শিক্ষক সাইফুল ইসলাম ও নবীর উদ্দিন প্রমুখ।মোঃ সাইফুল ইসলাম এর উপস্থাপনায় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, ধর্মীয় সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, সাংবাদিক আনিছুর রহমান দুলাল, গোলাম রব্বানী শিপন, কিচক ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল বাকী, সোহেল রানা, রমজান আলী, আলাউদ্দিন, কবিরাজ লোকমান হোসেন নওফেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সমাবেশে হাজীসহ ১৫শত মেহমানকে দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।