ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের করেরহাট এলাকায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখী সংঘর্ষে মো: সালেহ জহুর (৩৫) নামে এক ডেলিভ্যারিম্যান নিহত হয়েছেন।রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় করেরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো: সালেহ জহুর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাহেরপুর এলাকার কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াস উদ্দিনের ছেলে। সে ধুম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতির দায়িত্বে ছিলেন।জহুর আইজান আয়ান নামে তার ছয় মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, রোববার বিকালে মো: সালেহ জহুর ডেলিভারি নিয়ে করেরহাট ফরেস্ট অফিসে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মো: সালেহ জহুরকে মৃত ঘোষণা করেন। এ সময় পিকআপটি দ্রুত চলে যায়।

তিনি আরো বলেন, সে সিএনএফ ব্যবসায়ী ছিল। বছর খানেক আগে চাকুরি ছেড়ে দিয়ে বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছে। রাত ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো: আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাইনি। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যাই। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে হাসপাতালে আসার আগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল।

লেখক