ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে রোববার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্তাবধায়ক শেখ মোহাম্মদ আবদুল হান্নান, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী প্রমূখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা শোভাযাত্রা থেকে পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মাদক উদ্ধার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রসংশা করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা, যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, ঘনঘন লোডশেডিং না দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়

লেখক