ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বন্যহাতির তাণ্ডবে আমন ফসলের ক্ষতি

আতিকুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্যহাতির তাণ্ডবে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের উত্তরে বুরুঙ্গা কালাপানি গ্রামের ১০ নম্বর মোড় এলাকায় আমন ধান খেতে হাতির দল তাণ্ডব চালায়।

গ্রামবাসী জানান, গত কয়েকদিন যাবত ৪০/৫০টি বন্যহাতির পাল দল বেঁধে চলতি আমন ধান ক্ষেতে হানা দিচ্ছে। দিনের বেলায় গহীন জঙ্গলে লুকিয়ে থাকলেও বিকেল বেলার খাদ্যের সন্ধানে চলে আসে আমন ধান ক্ষেতে। উঠতি আমন ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে। এতে কৃষকের পড়েছে মাথায় হাত। সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার ফসলের মাঠে নেমে এসে হাতির দল কৃষক আব্বাস আলী, দাবাকা সাংমা, পতিশন সাংমা ও হানিফ মিয়ার উঠতি আমন ধান খেয়ে ও পা দিয়ে পিষ্ট করে নষ্ট করে দেয়। এ সময় কৃষকরা ফসল বাঁচাতে ও হাতি তাড়াতে ডাক চিৎকার করেও ব্যর্থ হন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্বাস আলী বলেন, আমার দেড় একর জমির ধান হাতিরপাল খেয়ে শেষ করে দিয়েছে। হাতিরা এখন মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছে। তারা রাতের যেকোনো সময় আবাদী মাঠে হানা দিতে পারে। এ জন্য আমরা দুশ্চিন্তায় আছি।

এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকরা বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তারা সরকারি ভাবে ফসলের ক্ষতিপূরণ পাবেন। এছাড়া বন বিভাগ কৃষকের ফসল বাঁচাতে তৎপর রয়েছে।

লেখক