ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মেছড়া ইউনিয়নের ৪টি মসজিদে অনুদান দিলেন হাজী আব্দুস সাত্তার

ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের ৪টি মসজিদে বিশ হাজার টাকা করে ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন, সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কমিশনার, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

মেছড়া ইউনিয়নের শুড়ি মেছরা নতুন জামে মসজিদ, শুড়ি মেছরা পুরাতন জামে মসজিদ, বেতুয়া জামে মসজিদ, বেতুয়া পূর্বপাড়া জামে মসজিদে ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

হাজী আব্দুস সাত্তার বলেন, কেউ সম্পদ নিয়ে কবরে যাবেনা। মৃত্যুর পর সকল আমল বন্ধ হয়ে যাবে কিন্তু দান সদকার সওয়াব কবরে যাবে। বিত্তবানদের উচিৎ নিবিড় পল্লী অঞ্চলের এলাকার মসজিদ মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

এসময় জাহিদ হাসান, জুয়েলসহ মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক