ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ধর্ষনের শিকার হাজারো বোন

বিপুল রায় অভিঃ

রাস্তা ছাড়েন প্লিজ – কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই – আজ তোরেই চাই।
দোষটা কি আমার – তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ – এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায় – আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু – এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম – চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার – মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন- চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই – আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও – চেঁচাও জোরে চেঁচাও।

একটু পানি যদি পাই – হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস – কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা – পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব – জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু – শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন -ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ – এখন নিবো তোর জান।

লেখক