ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের ধারাবাহিক সাফল্য অর্জন

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বুধবার(১৩ সেপ্টেম্বর)বগুড়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় (আগস্ট ২৩ )টিম দুপচাঁচিয়া থানা পুলিশ ধারাবাহিক সাফল্য অর্জন করেছে।দুপচাঁচিয়া থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম আজাদ এর দিক নির্দেশনায় এই ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। অতিঅল্প সময়ের মধ্যে ছিনতাই ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত পুরস্কার পুলিশ সুপার বগুড়া মহোদয়ের মাধ্যমে অর্জিত হয়েছে।স্বল্পতম সময়ে ছিনতাই ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রশিদ সরকার পুরস্কার পেয়েছেন।অপর একটি ছিনতাই ঘটনার রহস্য স্বল্পতম সময়ে উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য এসআই এরশাদ আলীর পুরস্কার পেয়েছেন।বসতবাড়িতে চুরির ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য এসআই মোসাদ্দেকুল ইসলাম এর পুরুষ্কার গ্রহণ।চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতারের জন্য এসআই নিয়ামান নাসিরকে পুরুষ্কার প্রদান করা হয়েছে। দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,আমাদের সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ও কঠোর নজরদারিতে এই সাফল্য অর্জিত হয়েছে। আমি আশা করছি দুপচাঁচিয়া থানা পুলিশের সদস্যদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমারা আমাদের সাফল্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।

লেখক