ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পদ্মার ১৭ কেজির পাঙাশ সাড়ে ২৫ হাজার টাকা

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে জেলের জালে। পরে মাছটি বিক্রি হয়েছে ১হাজার ৫শ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫শ টাকায়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

জেলে জামাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বড় একটি পাঙাশ মাছ।

মাছটি তাৎক্ষনিকভাবে বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাটে অবস্থিত আনু খাঁ’র আড়ৎ ঘরে। এ সময় উন্মুক্ত নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী চান্দু মোল্লা জানান, বেলা ১২টার দিকে খবর পেয়ে আনু খাঁ’র ছুটে যাই। এ সময় তার আড়ত ঘরে বড় একটি পাঙাশ মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় ১৭ কেজি । পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই।

চান্দু মোল্লা মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ১হাজার ৫শ টাকা কেজি দরে মোট ২৫হাজার ৫শ টাকায় বিক্রি করে দেন তিনি।

লেখক