ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কিচক প্রেস ক্লাবে প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড বিতরণ

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জের কিচক প্রেস ক্লাবে জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার বিভিন্ন উপজেলা,জেলা ও স্টাফ রিপোর্টারদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিনিয়র সাংবাদিক এমএ রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,দৈনিক গনকন্ঠের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, কিচক প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক হোসাইন, ধর্মীয় সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, মির্জা হাসান ও মহসিন আলী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন জাতীয় দৈনিক এই বাংলার উত্তরাঞ্চল প্রতিনিধি মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন কিচক প্রেস ক্লাব ও বিভিন্ন উপজেলা ও জেলার সাংবাদিকবৃন্দ। এই বাংলার নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা হলেন- শরিফুল ইসলাম রাকিব ও আব্দুল হাই মন্ডলকে স্টাফ রিপোর্টার হিসেবে, মোঃ সাইফুল ইসলামকে কালাই-শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে, নাফিউল ইসলাম পলাশকে কিচক প্রতিনিধি, আবু তাহেরকে গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি, আসাদুজ্জামান আকাশকে জয়পুরহাট সদর উপজেলা প্রতিনিধি,মোঃ মাহফুজুর রহমান মাহফুজকে পাঁচবিবি উপজেলা প্রতিনিধি, মোঃ বেলাল হোসেনকে কাহালু উপজেলা প্রতিনিধি, আব্দুস সালামকে বগুড়া সদর উপজেলা প্রতিনিধি, রুহুল আমিনকে স্টাফ রিপোর্টার ও মোঃ তরিকুল ইসলামকে জয়পুরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। পরে কিচক প্রেস ক্লাবে সাংবাদিকদের এক মহা মিলন মেলায় পরিণত হয়।

লেখক