ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আন্দোলন সংগ্রাম অর্জন ও সাফল্যের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় গাইবান্ধা পৌর পার্কের অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কর্তন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ আশিফউজ্জামান শশীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ শহিদুল আলম সগীর, যুগ্ম-আহবায়ক মোঃ আহসান হাবীব নাহিদ, যুগ্ম-আহবায়ক মোঃ খন্দকার ইমরান হোসেন,যুগ্ম-আহবায়ক মোঃ হোসেন আলী খান সোহেল, যুগ্ম-আহবায়ক মোঃ রাখু প্রধান যুগ্ম-আহবায়ক মোছাঃ মেহেরুন নাহার (মালা) যুগ্ম-আহবায়ক মোঃ শাহরীয়ার হোসেন শাওন, সদস্য মোঃ রবিউল ইসলাম রবি, সদস্য মোঃ মনির হোসেন প্রমুখ সহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখাকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

লেখক