ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট ব্যবসায়ী

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় মোকারম হোসেন (৩৫) নামের এক বিশিষ্ট ব্যবসায়ী
গুরুতর আহত হয়েছেন। তিনি বৃত্তিপাড়া গ্রামের আব্দুল গনি মিয়ার পুত্র। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আজ দুপুর ১২টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ৯ টার দিকে তিনি মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলা থেকে পার্বতীপুরে ফিরছিলেন। পথিমধ্যে কয়লা খনি এলাকার পাশ্ববর্তী রাস্তায় শেয়ালের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষনিক তাকে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি।

লেখক