ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

চন্ডিদাসগাঁতীতে সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আন্ত:শ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি :

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পড়াশোনা ও খেলাধুলা প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য সিরাজগঞ্জের চন্ডিদাসগাঁতীর সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (২১ সেপ্টেম্বর ২০২৩ইং) বৃহস্পতিবার বিকেল সকাল ৩টায় বিদ্যালয় মাঠে ৮মও ১০ম শ্রেণির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এএম আছাদুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম আকন্দ দুলাল, শাহাদত হোসেন শাহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম শেখ, ব্যবসায়ী মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, হান্নান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামূলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, নুরুল ইসলাম টেক্কা। এসময় সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার, সহকারী শিক্ষক লুৎফর রহমান, রাশেদা খাতুন, মুসলিমা খানম, হাফিজুর রহমান, আবু বক্কার সিদ্দিক, আয়শা সিদ্দিকা, শামীমা খাতুন, বিদ্যালয়ের কর্মচারী মাকসুদুর রহমান, জাহিদুল ইসলাম ও তারা বানু সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাববকগণ খেলায় উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও রুবেল।

লেখক