ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়াসিম শেখ , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩ইং) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম রফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

লেখক