ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর কালুখালী দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত এক

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকিবুল ইসলাম রঞ্জু (৩৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, তার ছোট ভাই রফিকুল ইসলাম কৃষি কাজ করতেন। সকালের দিকে জরুরি কাজে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক