ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেখ রাসেল স্মৃতি আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লা বরুড়ার ১নং আগানগর ইউনিয়ন পরিষদ কর্তৃক এস কিউ ফাউন্ডেশন শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজন করা হয়। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. জেড. এম শফিউদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল বশির, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন মিহিরসহ আগানগর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যবৃন্দ । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম শফিউদ্দিন শামীম বলেন, বছরব্যাপী ফুটবল টুর্নামেন্টে আয়োজনের মধ্যে দিয়ে ছেলে-মেয়েদের দৈহিক ও মানসিক বিকাশ ঘটতে পারে। সেই জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য অভিভাবককে অনুরোধ করেন। সেই সাথে মাদকমুক্ত সমাজ গড়তে ১নং আগানগর ইউনিয়ন পরিষদের সকল নাগরিক ও অভিবাকদের সহযোগিতা কামনা করেন তিনি।

লেখক