ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ীতে মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত ১।

রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত ১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোঃ আবু বকর মিয়া।

রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার কাগমারীর বেনাপোল পোর্ট থানা এলাকার মোঃ নুরুল হকের ছেলে মোঃ আমিনুর রহমান (৩০), মোহাম্মদ আলী’র ছেলে মোঃ শওকত আলী (১৮), মোঃ কুদ্দুস আলী বিশ্বাসের ছেলে মোঃ কামরুল ইসলাম (১৮) । রায় ঘোষণার সময় মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন ,তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এ সময় অন্য দুই আসামী পলাতক ছিলেন।

সূত্রে জানা গেছে, রাজবাড়ী’র গোয়ালন্দ ঘাট থানার এস আই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স সহ গত ১৫ই অক্টোবর ২০০৯ তারিখে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ঘাট থানাধীন ফিড মিলের সামনে যানবাহন তল্লাশির সময় বেনাপোল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের বাস (যশোর-ব-০০৩৮) সংকেত দিয়ে থামিয়ে তল্লাশির সময় আসামীদের নিকট থেকে বিশেষ কায়দায় লুকানো মোট ৮ লিটার আমদানী নিষিদ্ধ ভারতীয় কডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করেন। গোয়ালন্দ ঘাট থানার সাধারণ ডায়রী নং-৫০৭ । পরে এ বিষয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়।

 

লেখক