ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়ায় করতোয়া নদীতে প্রতীকী নৌকা ভাসালেন মহিলা কলেজ শিক্ষার্থীরা

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় করতোয়া নদীতে প্রতীকী নৌকা ভাসিয়ে পানিপ্রবাহ নিশ্চিতের দাবি করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নদী সংলগ্ন এসপি ব্রিজে এ কর্মসূচি পালিত হয়।

বাপার বগুড়ার সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে মহিলা কলেজ প্রাঙ্গণে বিশ্ব নদী দিবস কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ-প্রাবন্ধিক ও কবি বজলুল করিম বাহার।

বাপা বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান,বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন রাজু,শিক্ষাবিদ মিজানুর রহমান প্রমূখ।

লেখক