ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দুই দিন ব্যাপী শিক্ষা উপকরন ও বিজ্ঞান মেলা

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী শিক্ষা উপকরন ও বিজ্ঞান মেলা।
মঙ্গলবার সকালে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে দুই দিন ব্যাপী শিক্ষা উপকরন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জি, এম আবুল কালাম আজাদ, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় আগত ৪২ টি স্টলের ১০২ টি প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ আগত অতিথিরা। মঙ্গলবার শুরু হওয়া দুই দিন ব্যাপী এই মেলা পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হবে বুধবার বিকেলে।

লেখক