ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

দানবীর হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেবের দুই টন এসি দান 

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
২৮ সেপ্টম্বর বৃহস্পতিবার সকাল ১২টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মধ্যপাড়া “মসজিদে মদিনা জামে মসজিদ” এর মুসল্লিদের খেদমতের জন্য নিজস্ব অর্থায়নে দুই টন এসি দান করলেন বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার। এছাড়াও প্রতিদিন অসংখ্যক গরীব দুখী মানুষকে আর্থিক সহযোগিডা করে থাকেন হাজী আব্দুস সাত্তার। সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সাদকা বা দান একটি গুরুত্বপূর্ণ বিষয়। দান করা একটি অতি মহৎ কাজ। ধনী গরীব ব্যবধান দূরীভূত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমে দানের রয়েছে অপরিসীম গুরুত্ব। দান করতে বিশাল অর্থ বিত্তের মালিক হতে হয় না। অল্প পরিমাণ সম্পদের মালিক হলেও দান করার ক্ষেত্রে যথেষ্ট।দানের জন্য বিত্তের চেয়ে চিত্তের ঐকান্তিক ইচ্ছা ও উদারতা বেশি প্রয়োজন। অনেকের ধারণা দান করলে সম্পদ কমে যায় এটি একটি ভুল ধারণা বরং সম্পদ বৃদ্ধি ও বরকত প্রাপ্ত হয়।
তিনি আরও বলেন,আমাদের চারপাশে অনেক অসহায় পরিবার আছে তাদের কষ্টের কথা কাউকে বলতে পারেনা কাহারো কাছে হাতও পাতেনা তাদের খোঁজে বের করে আমাদের বিত্তশালীদের উচিৎ তাদের সহযোগিতা করা। আমি গরীব অসহায় মানুষের দুঃখ বুঝি আমি চেষ্টা করি যে সব অসহায় পরিবার টাকার অভাবে কন্যা বিয়ে দিতে পারেনা তাদের খোঁজে বের করে সহযোগিতা করার চেষ্টা করি। আসুন বেশি বেশি দান সাদকা করে পূণ্য ভারী করি ও পরজীবনে কামিয়াবি অর্জন করি। দান করার ক্ষেত্রে আল্লাহ তায়ালা আমাদের চিত্তকে উদার করে দেক। আপনার দানগুলো হে আল্লাহ কবুল করুন। আমিন।

লেখক