ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

গাইবান্ধার সাদুল্লাপুরে হেরোইন ও গাঁজা সহ স্বামী স্ত্রী দুই মাদক ব্যাবসায়ী আটক

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে হেরোইন ও গাঁজা সহ স্বামী স্ত্রী দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সাদুল্লাপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনায় এবং সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামস্থ ইউনিয়ন পরিষদের সামনে শ্রী কমল চন্দ্র দাসের বসতবাড়ী আঙ্গিনায় মাদক বিক্রয় কালীন সময়ে ধীরেন চন্দ্রের ছেলে শ্রী কমল চন্দ্র দাস ও তার স্ত্রী আলো রাণী দাসকে গ্রেফতার হয়।

২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে এস আই (নি:) মোঃ তাহসিনুর রহমান সঙ্গীয় ফোর্স ও মোবাইল টিম সহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় স্বাক্ষীদের উপস্থিতিতে আসামীদের নিকট থেকে ২শত গ্রাম শুখনো গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে ২৮ সেপ্টেম্বর সকালে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

লেখক