ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭-তম জন্মদিন পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৭-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে আলোচনা শেষে তাঁর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতও পরিচালনা করা হয়।

লেখক