ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে সাত সকালে সড়ক দুর্ঘটনায় ওসির মৃত্যু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের সাবেক এক ওসির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাহিদ ইকবাল (৪৬)। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার সাবেক ওসি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহিদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাণীশংকৈল থানার সাবেক ওসি জাহিদ ইকবাল তার বোন নার্গিস আক্তার ও পরিবারের সদস্যরা বান্দরবানের পর্যটন এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন। তাদের বহন করা কালো রঙের হায়েস গাড়িটি মিরসরাইয়ে‌ আসলে অন্য একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা জাহিদ ইকবাল ইন্সপেক্টর (বিপি- ৭৭০৬১১৭১৬০) ও নার্গিস আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত নার্গিস আক্তার কে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

রানীসংকৈল থানার বর্তমান ওসি গুলফামুল ইসলাম জানান, জাহিদ ইকবাল চলতি বছরের জানুয়ারি মাসে বদলি হয়ে দিনাজপুর রেঞ্জ এসবিতে যুক্ত হয়েছেন। শুনেছি সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ওসি শাহদাত হোসেন জানান, নিহতের লাশ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ২টি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

লেখক