ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরের আমবাড়িতে ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুরের আমবাড়ি বাসস্ট্যান্ডে আজ শনিবার সকাল ১১টায় একদল ভূমি দস্যুর শাস্তির দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। এ মানববন্ধনে মোস্তফাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের অন্তত ২ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মশিউর মোল্লা, মোমিন মোল্লা প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আব্দুর রাজ্জাক গং সম্প্রতি মশিউর মোল্লার দীর্ঘদিনের ভোগ দখলীয় বেশ কিছু জমি লাঠিয়াল বাহিনী দিয়ে জবর দখল করে নেয়। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ রাজ্জাক ও তার লাঠিয়াল বাহিনী মশিউর, মোমিন, মোয়াজ্জেম, আনোয়ার ও বেলালকে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও (মামলা নং-৩৩) পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। আসামীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। বক্তারা সকল আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় গ্রামবাসীদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নূর আলম সিদ্দিক জানান, আব্দুর রাজ্জাক সহ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য আমি নিজেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

লেখক