ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।

জন্মদিন উপলক্ষে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, সালমা চৌধুরী রুমা এমপি, হেদায়েত হোসেন সোহরাব, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্বী সহ অন্যান্য নেতারা বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হোসেন শফিক। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লেখক