ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে আজ রবিবার বেলা ০১ অক্টোবর ২০২৩ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর পালপাড়ার প্রনব হালদারের ছেলে অভিমুন্ডু (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বন্যার পানিতে৷

পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকেই পরিবারের লোকজন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল ১১টায় দিকে বাড়ির পাশে উঠানে খেলা করছিলো অভিমুন্ডু। হঠাৎ করে খেলতে খেলতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে অভিমুন্ডুর লাশ ভাসতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি,বিষয়টি খুবই দুঃখজনক। বন্যার পানি থেকে সবাইকে সচেতন হতে হবে।

লেখক