ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

কুমিল্লায় বিএনপির রোডমার্চের প্রস্তুতি সম্পন্ন

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লায় রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে বিএনপি। তারুণ্যের এই রোডমার্চে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার নেতাকর্মী এরই মাঝে নানান প্রস্তুতি গ্রহণ করেছেন। কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপিতে চলছে সাংগঠনিক তৎপরতা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ার খন্দকার ফুড প্যালেসের সামনে থেকে শুরু হবে রোডমার্চ। কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নেতাকর্মী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যোগ দেবে রোডমার্চে।
এদিকে রোডমার্চকে সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন। তিনি জানান, কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলার হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ জনগণও রোডমার্চে অংশ নিবে। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান জানান, তার উপজেলার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়েছে।
রোডমার্চকে সফল করতে এরইমধ্যে লিফলেট বিতরণসহ করা হচ্ছে নানা কর্মসূচি। কুমিল্লা, ফেনী, মিরসরাই ও পরে চট্টগ্রামে হবে জনসভা। উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সহ সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহানসহ আরো অনেক কেন্দ্রীয় নেতা কুমিল্লার এই রোডমার্চে অংশ নিবেন।

লেখক