ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে অসহায় রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৮০ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ সহ থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে ৪০ লাখ টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, দিনাজপুর জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য রহমত আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শেষে আনুষ্ঠানিকভাবে ৮০ জন রোগীর মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

লেখক