ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে শিবগঞ্জের দেউলি ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন-২৩ উদযাপন উপলক্ষে সন্মাননাস্বারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রসাশনের আয়োজনে সম্মেলন কক্ষে শুক্রবার(৬ অক্টোবর)সকালে স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক মাসুম আলী বেগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ সিন্ধ আক্তার,ডেপুটি সিভিল সার্জন শাহানাজ পারভিন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন প্রমূখ।পরে বগুড়া জেলার ১০৯ টি ইউনিয়নের মধ্যে শিবগঞ্জের দেউলি ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।শ্রেষ্ঠত্বের এই মুকুট অর্জনে দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম বলেন সন্মাননাস্বারক পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

লেখক