ব্রেকিং নিউজ বেতাগীতে নোটিশ ছাড়াই প্রাইমারি স্কুল বন্ধ; ভোগান্তিতে শিক্ষার্থীরাআত্রাইয়ে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা; ভাষা শহীদদের স্মরণে ব্যাপক কর্মসূচিরাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫

রাজবাড়ীতে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে সমাবেশ ও মিছিল

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির ও উন্নত চিকিৎসার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: রেজাউল করিম পিন্টু।

বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী জানান।

এসময় রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিরুল রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক খান, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুর রহমান রুমান, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সদর থানা যুব দলের যুগ্ম আহবায়ক খায়রুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ২ নং রেলগেট হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।

লেখক