ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে গ্রাহক পর্যায়ে নেসকো’র গণশুনানি অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)
পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে এক গণশুনানীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেসকো দিনাজপুর পরিচালন ও সংরক্ষণ সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আকিবুল ইসলাম, নেসকো পার্বতীপুর এর আবাসিক প্রকৌশলী কাওছার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম এবং সাংবাদিক মামুনুর রশিদ, জাকির হোসেন ও মেনহাজুল ইসলাম প্রমুখ।
গণশুনানীতে প্রধান অতিথি গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তিনি সকল প্রশ্নের উত্তর দেন। বিদ্যুতের লোড বৃদ্ধির বিষয়ে প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, অপ্রয়োজনীয় ভাবে যেসব গ্রাহকের বৈদ্যুতিক লোড বৃদ্ধি করা হয়েছে তা খুব দ্রুত সময়ের মধ্যেই কমিয়ে দেয়া হবে এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে খুব দ্রুত সময়ের মধ্যেই অভিযান পরিচালনা করা হবে এবং প্রতিমাসে একবার করে হলেও এ ধরনের গণশুনানির আয়োজন করা হবে। বিশেষ অতিথি পৌর মেয়র আমজাদ হোসেন বলেন, পূর্বের মেয়র পৌরসভার অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছেেন এবং তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার বিল যথা নিয়মে পরিশোধ করে চলেছেন।

লেখক