ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনারের সামন থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে সাদুল্লাপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাবু বিভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকার জুয়েল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, জাতীয় শ্রমিক লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শহিদুল ইসলাম বাবলা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল আলো, তাঁতী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল মাহমুদ প্রমূখ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক লীগ ও জাতীয় নির্মাণ শ্রমিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক