ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পুণঃরায় কয়লা উত্তোলন শুরু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ১ মাস ১০ দিন পরে পুণঃরায় কয়লা উত্তোলণ শুরু করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর থেকে এ কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়।

জানা গেছে, নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে কয়লা খনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতায় আবারো শুরু করা হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১২ ফেইস হতে কয়লা উত্তোলণ। ১ মাস ১০ দিন বন্ধ থাকার পরে এ কর্মযজ্ঞ সফলভাবে শুরু করা হয়েছে। কয়লা খনির একটি ফেইস থেকে কয়লা উত্তোলণ শেষে অন্য আরেকটি ফেইসের কয়লা উত্তোলণের পূর্বে সরঞ্জামাদি স্থাপন সহ আনুষাঙ্গিক কাজে এক/দেড় মাস সময় লাগে। এ সময় খনি থেকে কয়লা উত্তোলণ বন্ধ থাকে। কাজ শেষে আবারও নতুন ফেইস থেকে কয়লা উত্তোলণ শুরু হয়। সেই ধারাবাহিকতায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলণ শুরু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির জিএম (মাইন অপারেশন) কে এম জাফর সাদিক এর সাথে যোগাযোগ করা হলে, তিনি নতুন ফেইস থেকে কয়লা উত্তোলণের বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করে করে বলেন, গতকাল বুধবার দুপুর থেকে কয়লা উত্তোলণ পুরোদমে শুরু করা হয়েছে।

লেখক