ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ফায়ার সার্ভিসের নানা ইভেন্টের ডিসপ্লে প্রদর্শন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ শাখা ও ফায়ার সার্ভিসের আয়োজনে আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্পে বিধ্বস্ত বিল্ডিং থেকে আহত মানুষ উদ্ধার, অগ্নিকুন্ডলিতে আটকে পড়া ছাত্র উদ্ধার ও বস্তিতে সংঘঠিত অগ্নিকাণ্ড নির্বাপনে দুযোর্গ ব্যবস্থাপনার ডিসপ্লে (মহড়া) প্রদর্শন করা হয়। ডিসপ্লে উপভোগে শত শত উৎফুল্ল মানুষ অংশ নেয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন ও ত্রাণ কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও ফায়ার সার্ভিস কর্মকর্তা নির্মল শাহ, অফিস সহকারী মোঃ রাসেল সহ এনজিও আশা, গ্রাম বিকাশ ও হীড বাংলা সংস্থার কর্মকর্তা বৃন্দ।

লেখক