ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীর চেঙ্গুরিয়া মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারে চেঙ্গুরিয়া মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।১২ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইগাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস এম এ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো: নমশের আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।রয়েল চ্যালেঞ্জার্স এবং রংধনু ক্লাবের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি ১-১ গোলে শেষ হয়।খেলাটি পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক নাজমুল হাসান নুরুন্নবী। টুর্নামেন্টের আয়োজক ইউপি সদস্য মো: লালচাঁন মিয়া জানান টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।প্রতিদিন রাত ৯ ঘটিকায় এবং রাত ১০•৩০ ঘটিকায় দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।

লেখক