ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে হেরোইনসহ আটক দুই

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) । ১৩ অক্টোবর (শুক্রবার ) সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো: তুহিন শেখ ওরফে তুহিন কসাই (৩০) ও মো: বাবু খাঁ (৩৩) । তুহিন শেখের পিতার নাম মো: শহিদ শেখ । তার বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুরে । অপরজন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের কেতু খাঁর ছেলে ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকার মিলন কসাইয়ের বাড়ির রান্না ঘরের সামনে হতে সাড়ে ৫ গ্রাম হেরোইন সহ দুইজনকে আটক করা হয় । যার অবৈধ বাজার মূল্য ৫৫ হাজার টাকা ।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের নামে একাধিক মাদক মামলা আদালতে বিচারধীন রয়েছে । তাদের নামে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে পেরণ করা হয়েছে ।

লেখক