ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পৌর মালশাপাড়া মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন কাজের তদারকি করলেন মেয়র মুক্তা ও হাজী আব্দুস সাত্তার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌরসভার আওতাধীন পরিচালিত মালশাপাড়া কবরস্থান, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজের অগ্রগতি ও সার্বিক বিষয়ে পরিদর্শন ও তদারকি করেছেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও হাজী আব্দুস সাত্তার। পরিদর্শনকালে অত্র মাদ্রাসার সুপার সহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
(১৩ অক্টোবর ২০২৩ইং) তারিখে জুমা নামাজ শেষে সিরাজগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত মালশাপাড়া কবরস্থান, মসজিদ ও মাদ্রাসার সভাপতি পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি তদারকি ও শিক্ষক, ছাত্রদের সামগ্রিক বিষয়ে খোজ খব নেন। পরিদর্শনকালে মাদ্রাসা ছাদের কাজ, মাদ্রাসা ও মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা, কবরস্থানের সামগ্রিক বিষয়ে তত্ত্বাবধান করেন।
মালশাপাড়া কবরস্থান, মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক, হাজী আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জ পৌর পিতা সৈয়দ আব্দুর রউফ মুক্তা’র নির্দেশনা মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের বিভিন্ন রকম কাজ চলছে। মূলত কাজের সার্বিক চিত্র দেখতে মেয়র সহ আমি আজ জুম্মা নামাজ শেষে মুসুল্লিদের নিয়ে উন্নয়নের কাজের তদারকি করেছি। উন্নয়ন কাজের অগ্রগতি সন্তুষ্টিজনক। তদরকি শেষে মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের খাওয়া দাওয়া সহ সার্বিক বিষয়ে খোজ খবর নিয়েছি।

লেখক