ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কানাইঘাট উপজেলা যুবদল নেতা বদরুল আলম মেম্বারের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

সংবাদদাতা-মোঃ জামাল উদ্দিন, সিলেটঃ

কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বারের পিতা মাষ্টার মন্তাজ আলী সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, কানাইঘাট উপজেলা যুবদল নেতা বদরুল আলম মেম্বারের পিতা মরহুম মাষ্টার মন্তাজ আলী সাহেব তার আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি সদা মানুষের কল্যাণে কাজ করেছেন।
আল্লাহ পাক-মরহুম মাষ্টার মন্তাজ আলী সাহেবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

লেখক