ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কুড়িগ্রামে নিখোঁজের ২দিন পর যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে শাহিন নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত শাহিন উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া বারুইটারী গ্রামের আজিজুল হকের ছেলে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হয় শাহিন। গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করলে মোবাইলটি বন্ধ পায়। পরে নিখোঁজ শাহিনের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়।রোববার সকালে ওই গ্রামের একটি ধান ক্ষেতে বস্তার মধ্যে মানুষের দুটি পা দেখতে পান কয়েকজন কৃষি শ্রমিক। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম), ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি থানায় নিয়ে পোস্টমর্ডেমে পাঠিয়ে দিব। প্রাথমিক অবস্তায় মাথায় কয়েকটা আঘাত দেখলাম ধারালো অস্ত্রের। এটা অবশ্যই মার্ডার/ এমকেএম

লেখক