ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে জেলা পর্যায়ে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু 

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে ১৫ই অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টায় জেলা পর্যায়ে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল। আলোচনা শেষে শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হয়।
বক্তারা বলেন, ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। জরায়ুমুখ ক্যান্সারে অনেকে আক্রান্ত হচ্ছে। এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য এই টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হবে।

লেখক