ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শিবগঞ্জে দুটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়া শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে আইআরআইডিপি-৩প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে হাজরাবাড়ি ও সেকেন্দ্রাবাদ পাইকপাড়া-কলুমগাড়ী রাস্তা দুটির ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকেলে ওই রাস্তা দুটির উদ্বোধন করা হয়।রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-২ ( শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম,জাতীয় পার্টির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি এরফান আলী,  সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব মোল্লা, রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল মন্ডল, আবু মোহসীন, আলমগীর হোসেন লালু, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সাবেক ফিজিক্যাল মাস্টার আবুল হোসেন খোকা, মোজাফর হোসেন, আলামিন, ইউসুফ,নজাতীয় পার্টির নেতা সুমন, সেকেন্দ্রাবাদ ডিএস আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ এলাকার সুধীজন।

লেখক