ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ আসনের এমপি’র সংবাদ বর্জন

নিজস্ব প্রতিনিধিঃ

শেরপুরের(ঝিনাইগাতী -শ্রীবরদী) ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁনের অনুষ্ঠান বর্জন করলেন ঝিনাইগাতীতে কর্মরত সংবাদিকরা।১৬ অক্টোবর সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে ভিজিডি কার্ডধারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কৃষকলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। ওই অনুষ্ঠানে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ না করায় সকল সাংবাদিকরা ওই এমপি’র সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করেন।স্থানীয় সাংবাদিকরা জানান,গত ১৫বছর ধরে সাংবাদিকদের মূল্যায়ন না করায় কর্মরত সাংবাদিকরা এমপির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। সাংবাদিকরা আরো জানান, সংসদ সদস্য এ কে.এম ফজলুল হক চাঁন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ও স্থানীয় সাংবাদিকদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈয়ের করে সকল কর্মকান্ড চালিয়ে আসছে। এছাড়া গত ১৫ বছরে সাংবাদিকদের কোন মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।এ ঘটনাকে কেন্দ্র স্থানীয় সাংবাদিকরা সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁনের সংবাদ বর্জনের ঘোষণা করেন।

লেখক