ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরবন উপকূলে রহস্যঘেরা দীঘির নামকরণে চমকপ্রদ প্রাচীন কাহিনী

মোঃ আলামিন ইসলাম কয়রা :

হাজার বছরের পুরনো ঐতিহাসিক জনপদগুলোর মধ্যে অন্যতম খুলনার কয়রা। ঐতিহ্যের অজস্র নিদর্শন ছড়িয়ে আছে কয়রার গ্রাম থেকে গ্রামান্তরে। তেমনি এক ঐতিহ্য কয়রার উত্তর বেদকাশি ইউনিয়নের খালাস খাঁ দীঘি। কারো মতে কাশির দীঘি বা দীঘির পাড়, আবার কারো কাছে খালাস খাঁ, কারো কাছে বেদকাশির ৩৮ বিঘা নামে দীঘিটি পরিচিত। তবে প্রাচীন কালের এই দীঘিটি এলাকায় দীঘির পাড় নামে বেশ পরিচিতি লাভ করেছে। শত বছরের প্রাচীন রূপকথার ইতিহাস ও ঐতিহ্য বহন করে দীঘিটি। তবে এর ইতিহাস নিয়ে রয়েছে মতপার্থক্য। দীঘির নামকরণে রয়েছে চমকপ্রদ প্রাচীন কাহিনী।

৩৮ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছিল এ দীঘিটি। বর্তমানে এই দীঘিটি সংকুচিত হয়ে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ বিঘায়। এটি এলাকার প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বলে প্রবীনরা জানান। দীঘিটিকে এক নজরে দেখার জন্য বছরের প্রায় প্রতিদিন উৎসুক মানুষ ছুটে আসেন দুর দুরান্ত থেকে। অনেকের কাছে রহস্য ঘেরা এই দীঘিটি।

এলাকা ঘুরে প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মধ্যে অন্যতম ইউনিয়ন উত্তর বেদকাশি। শুরু থেকে ১৯৬০ পূর্ব পর্যন্ত ছিলো বিশাল আয়তনের। সূদুর দক্ষিণ বেদকাশী থেকে বর্তমান কয়রা মৌজা পর্যন্ত। নাম ছিলো বেদকাশি ইউনিয়ন। কয়রা উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে উত্তর বেদকাশি ইউনিয়নের সুন্দরবন কোলঘেষা শাকবাড়িয়া নদী অপর পাশে কপোতাক্ষ নদী মাঝে বেদকাশি কলেজিয়েট স্কুলের সামনে অবস্থিত এ খালাস খাঁ দীঘি।

লেখক