ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শেখ রাসেল এর জন্মদিন পালন

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়েছে।

১৮ ই অক্টোবর বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় হলরুমে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, ফকরুজ্জামান মুকুট, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হোসেন শফিক, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম শফিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প কিছু নাই, সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে শেখ রাসেলসহ তার পরিবারের নিহত সকল সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা সেলিম দেওয়ান।

লেখক