ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারের ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনীধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আলামিন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হলাম চালায়। ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে তাদের আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে আলামিন নিহত ও তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত আল আমিন শেখ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলো পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলামিনের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর বিরধ চলে আসছিলো। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সিরাজুল ইসলাম জানান, রাতে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

লেখক