ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে মাদ্রাসার এক ছাত্র নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে মাদ্রাসার এক ছাত্র নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নওগাঁর আত্রাইয়ের মধুগুরনয় গ্রামের মোঃ মিজানুর রহমান এর ছেলে মোঃ মাজহারুল ইসলাম বাপ্পি (১৭) আত্রাই নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায় মিজানুর রহমান বাপ্পি ঢাকা একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র। সে মাদ্রাসার ছুটিতে বাড়িতে বেড়াতে এসে মনের আনন্দে আত্রাই নদীতে গোসল করতে যায়। কিন্তু  সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করেছে।
এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।

লেখক